• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাঁতারে রেকর্ডের বন্যা, রাফির একার ৭ রেকর্ড

স্পোর্টস ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পি.এম.
নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি-ছবি সংগৃহীত

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। তৃতীয় দিনের শেষে মোট ১৫টি নতুন রেকর্ড গড়েছে সাঁতারুরা।

তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। তিনি পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড (৫৮.৪৫ সেকেন্ড, ২০২৩) ভেঙেছেন। এর মাধ্যমে এই প্রতিযোগিতায় তিনি ব্যক্তিগত ৬টি ও একটি দলীয়-মোট ৭টি রেকর্ড গড়লেন।

আজ আরও দুটি রেকর্ড হয়েছে-পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আর নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করেন।

ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। তারা আগামীকাল শিরোপার জন্য লড়বে। পদক তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী-২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক। সেনাবাহিনী ৪৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে এবং বিকেএসপি তৃতীয়। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার পর্দা নামবে আগামীকাল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া