• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৭৬২ ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫৫ জনে দাঁড়ালো।

এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খুলনা বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৭০ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬০ জন ছাড়াও বরিশাল বিভাগে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯, ময়মনসিংহ বিভাগে ৪১, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ৩৯, রংপুর বিভাগে ৩ ও সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৫ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২৭ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৭ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ৮ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্যখাতে বড় সংস্কার ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত