• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন হাছান মাহমুদ ও নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের সমর্থন পাওয়া কঠিন বিজ্ঞাননির্ভর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বললেন ডা. রফিকুল ইসলাম লালবাগ থানার মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরীকে নজরদারিতে সাবেক উপদেষ্টা সাখাওয়াত, গ্রেপ্তার হতে পারে ছেলেও ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’

রাজারহাটে সার পাচার করায় ২০হাজার টাকা জরিমানা

   ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে অন্য উপজেলায় সার অবৈধভাবে পাচারের বিষয়টি প্রমানিত হলে সোমবার (২০অক্টোবর) রাতে ভ্রাম্যমান আদালতে এক সার ডিলারের ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারে। 

উপজেলা কৃষি অফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২০অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজারহাট উপজেলা কৃষি অফিসার বিদ্যানন্দ এলাকায় সার বহনকারি একটি অটোরিক্সা যাওয়া পথে আটক করে সার ক্রয়ের ম্যামো দেখতে চান। কিন্তু অটো রিক্সার মালিক সার ক্রয়ের ম্যামো দেখাতে পারেনি। 

পরে জিজ্ঞাসাবাদে জানতে পারেন  রতিগ্রাম বাজারের সার ডিলার লিটন ট্রেডার্সের মালিক লিটন সরকার অবৈধভাবে লালমনিরহাট জেলার তিস্তায় এলাকায় ৮বস্তা এমওপি ও ৮বস্তা ডিওপি সার পাচার করছিলেন। যার আনুমানিক মূল্য ১৬হাজার ৪শত টাকা। 

খবর পেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে পাচারের বিষয়টি প্রমানিত হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে লিটন সরকারের ২০হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী ও কৃষি সম্প্রসারণ অফিসার হৈমন্তী রানীসহ পুলিশ-আনসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিষয়টি উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী নিশ্চিত করেছেন। 


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে
গোয়াল ঘর থেকে ১২৫ লিটার ডিজেল উদ্ধার, কৃষককে জরিমানা
গোয়াল ঘর থেকে ১২৫ লিটার ডিজেল উদ্ধার, কৃষককে জরিমানা
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান