• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পি.এম.
কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ-ছবি-ভিওডি বাংলা
কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ-ছবি-ভিওডি বাংলা

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত নাসা গ্রুপের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিক্ষোভ চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত ২০ মাস ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। অনেক শ্রমিক পরিবারসহ মানবেতর জীবনযাপন করছে, তাই তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনার দাবি জানিয়ে আসছেন, কিন্তু নাসা কর্তৃপক্ষ এখনো এই সমস্যার সমাধান করেনি। বেতন পাওয়ার ক্ষেত্রে কোনও প্রগতি না হওয়ায় তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা বলেন, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
পাবনায় অস্ত্রসহ আটক ৪ জন
ছবি: সংগৃহীত
বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা