• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ

জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতে ছাত্রদলের বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পি.এম.
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে জবি ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ-ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে আদালতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে জবি ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জোবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই দ্রুত বিচারের মুখোমুখি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।”

বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, ছাত্র অধিকারের সভাপতি এ কে এম রাকিব, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

জোবায়েদ ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। নিহত জোবায়েদ বর্ষা নামে এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন।

পুলিশ জানিয়েছে, মাহির রহমান ও বর্ষার মধ্যে প্রেমের জটিল সম্পর্কের কারণে হত্যা ঘটেছে। হত্যাকাণ্ডের সময় মাহির ও তার বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএসের বিরুদ্ধে
রাবিতে হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএসের বিরুদ্ধে
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ড্যাফোডিল
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ড্যাফোডিল
জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর
জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর