• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ

বিনোদন ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পি.এম.
শর্বরী ওয়াঘ ও আয়ুষ্মান খুরানা । সংগৃহীত ছবি

দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে দিতে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে একাধিক নতুন সিনেমা। এরই মধ্যে ঘোষণা এসেছে নির্মাতা সুরজ আর বরজাতিয়ার নতুন ছবির, যেখানে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে বলিউডে শুরু হয়েছে আলোচনা।

নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন সুরজ আর বরজাতিয়া, যিনি বলিউডে পারিবারিক গল্পের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘বিবাহ’—যেগুলো দর্শকমহলে যেমন সাড়া ফেলেছিল, তেমনি বক্স অফিসেও সফল হয়েছিল।

প্রযোজনা প্রতিষ্ঠান রাজশ্রী প্রোডাকশনস, মহাবীর জৈন ফিল্মস ও অনিতা গুরনানি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। প্রযোজক সূত্রে জানা গেছে, গল্পের কাজ প্রায় শেষের দিকে, এবং এতে আয়ুষ্মান ও শর্বরী ছাড়াও থাকছেন আরও কয়েকজন শক্তিশালী অভিনেতা। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ছবির শুটিং শুরু হবে, মুক্তি পাবে ২০২৬ সালে।

এদিকে নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করছেন দুই প্রধান অভিনেতা। আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা ‘ঠাম্মা’ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। এতে তিনি অভিনয় করছেন ইতিহাসবিদ ‘আলোক গোয়াল’-এর চরিত্রে, যিনি ভ্যাম্পায়ারিজমের উৎস নিয়ে গবেষণায় মগ্ন। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার।

অন্যদিকে শর্বরী ওয়াঘ সম্প্রতি সাইয়ারা-খ্যাত আহান পাণ্ডের সঙ্গে নতুন এক সিনেমায় যুক্ত হয়েছেন। ছবিটি নির্মাণ করছেন আলি আব্বাস জাফর, যশরাজ ফিল্মসের ব্যানারে।

বলিউডপ্রেমীদের জন্য তাই এই দীপাবলিতে অপেক্ষা থাকছে একাধিক বড় চমকের।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ