• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মায়ের শারীরিক অবস্থার কথা জানালেন তমা মির্জা

বিনোদন ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার মা তিন দিন আগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন নায়িকা। এরপর থেকে অনুরাগীদের মধ্যে তৈরি হয় কৌতূহল-কেমন আছেন অভিনেত্রীর মা। এবার সে বিষয়ে জানালেন তমা।

রোববার (১৯ অক্টোবর) ফেসবুকে তমা লেখেন, ‘আম্মু এখন আগের তুলনায় অনেকটা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ভাই-বোন-সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই যেভাবে আমার পাশে ছিলেন, খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন, আমি সত্যিই সবার কাছে কৃতজ্ঞ। দোয়া করবেন যেন আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।’

এর আগে ১৬ অক্টোবর হাসপাতালের একটি ছবি পোস্ট করে মায়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন তিনি। তাতে অনুরোধ করেছিলেন সবাইকে মায়ের জন্য দোয়া করতে।

উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। আরও ছিলেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ