• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পি.এম.

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে জুলহাস ফরাজী (৩৭) নামের এক কাঠুরে মারা গেছেন। শুক্রবার  সকাল নয়টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলহাস ফরাজীর বাড়ি হরিদ্রাখালী গ্রামে। তার বাবা মৃত নুরু ফরাজী। স্থানীয়রা জানান, জুলহাসের দুই ছেলে এবং এক মেয়ে আছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুক্তিভিত্তিক স্থানীয় এক বাড়ি থেকে গাছ কিনেছিলেন জুলহাস।সকালে সেই গাছ কাটার জন্য ডালপালা ছাঁটতে একটি চাম্বুল গাছে উঠেছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে জানাবো। 

ভিওডি বাংলা/কাওছার আলী/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার