• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত’: হামজার বার্তায় আশার সুর

স্পোর্টস ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এ.এম.
হামজা চৌধুরী-ছবি সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে বাংলাদেশের লড়াই শেষ হলেও, দলের তারকা হামজা চৌধুরীর চোখ এখন পরবর্তী চ্যালেঞ্জে। আগামী ১৮ নভেম্বর ঢাকায় স্বাগতিক হিসেবে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যেমন আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম, তেমনটা হয়নি। কিন্তু বরাবরের মতোই বাংলাদেশ এবং দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব গর্বিত। এই বিরতি থেকে অনেক ইতিবাচক বিষয় নেওয়ার আছে। নভেম্বরে দেখা হবে ইনশাআল্লাহ।’

হামজার এই সংক্ষিপ্ত বার্তায় ফুটে উঠেছে হতাশা, গর্ব এবং নতুন করে লড়াইয়ের অঙ্গীকার। জাতীয় দলের হয়ে তার যাত্রা শুরু হয় ভারতের বিপক্ষেই-গত মার্চে কলকাতায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল, আর সেটিই ছিল হামজার অভিষেক ম্যাচ। এরপর আরও তিনটি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে রয়েছে হংকংয়ের বিপক্ষে দু'টি উত্তেজনাপূর্ণ লড়াই।

ঢাকায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে হামজার দুর্দান্ত এক গোলেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচের শেষ দিকে রোমাঞ্চকর পাল্টাপাল্টি আক্রমণে ৪-৩ গোলে হেরে যায় কাবরেরার দল। ফিরতি লেগে হংকংয়ের মাঠেও পিছিয়ে পড়ার পর রাকিবের গোলে পয়েন্ট নিয়ে ফেরে বাংলাদেশ, যা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে দলটিতে।

বাছাইপর্ব শেষ হলেও, ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ এবং আগামী বছরের মার্চে সিঙ্গাপুরের মাঠে শেষ ম্যাচে জয় লক্ষ্য করে নামবে বাংলাদেশ। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে দলের মানসিক দৃঢ়তা বেড়েছে, আর হামজা সেই পরিবর্তনের প্রতীক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া