• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রাকসুতে বিজয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব

ক্যাম্পাস প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এ.এম.
দ্বীপ মাহবুব-ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী দ্বীপ মাহবুব। তিনি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মনোনীত প্রার্থী।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

বিজয়ের প্রতিক্রিয়ায় দ্বীপ মাহবুব বলেন, “জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন- আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যে উদ্দেশ্যে আমি আমার চোখ হারিয়েছি, তা যেন বাস্তবায়ন করতে পারি, এটাই আমার অঙ্গীকার।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের অংশ হিসেবে ৪ আগস্ট পাবনা শহরে এক ছাত্রমিছিলে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা অতর্কিতে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেকে গুরুতর আহত হন। দ্বীপের চোখে গুলি লাগে, যা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে। পাঁচ মাসের দীর্ঘ চিকিৎসা শেষে তিনি আবারও ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন। তবে এই হামলার ফলে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।

ভিওডি বাংলা/জা
-

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন