• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

খালেদা জিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস: মনির হায়দার

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে এসেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃবৃন্দ। 

এসময় তারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে এসেছি। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দার বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুব স্বাভাবিক একটা ডিমান্ড। তিনি শারীরিক কারণে উপস্থিত হতে পারেন অথবা না পারেন তাকে আমন্ত্রণ জানানো অবধারিত একটা বিষয়। কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস খুবই অগ্রাধিকারের ভিত্তিতে তাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন।

তিনি বলেন, প্রফেসর ইউনূসের উদ্যোগে তিনি অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ঐতিহাসিক মুহূর্তের বিষয়ে তিনি বলেছেন, আমার শরীর ভালো থাকলে আমি অবশ্যই সেখানে স্বশরীরে যেতাম। এরকম ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার।

মনির হায়দার বলেন, যেহেতু তিনি হসপিটালে তার পক্ষে হয়তো সম্ভব হবে না যাওয়া। তবে তিনি এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন। প্রফেসর ইউনূসের প্রতি তার যে সমর্থন ও দোয়া তিনি সেটি আমাদের কাছে প্রকাশ করেছেন। এই প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছেন বলে ব্যক্ত করেছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী