• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন থেকে প্রায় চার শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকালে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সলকসহ প্রায় চার শতাধিক বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

নবাগতরা জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে শপথ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল। সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ