• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে

নাচে ঘনিষ্ঠ সুহানা-অগস্ত্যা, প্রেমের গুঞ্জন ফের তুঙ্গে

বিনোদন ডেস্ক    ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পি.এম.
শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সংগৃহীত ছবি

বলিউডে ফের আলোচনায় উঠেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সম্প্রতি মুম্বাইয়ের এক পার্টিতে তাদের ঘনিষ্ঠ নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে—তারা কি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন?

ভিডিওতে দেখা যায়, অগস্ত্যার সঙ্গে অমিতাভ বচ্চনের জনপ্রিয় গান ‘কাজরা রে’-এর তালে পা মেলাচ্ছেন সুহানা। তাদের সঙ্গে ছিলেন অগস্ত্যার মা শ্বেতা বচ্চনও। পার্টির প্রাণবন্ত মুহূর্তের সেই দৃশ্যই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

সুহানা খানের সাথে অগস্ত্যা নন্দার নাচের ভিডিও ভাইরাল।

এর আগে থেকেই বি টাউনে (বলিউড টাউন) তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছিল। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি সুহানা বা অগস্ত্যা কেউই।

উল্লেখ্য, ২০২৩ সালে জোয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে একসঙ্গে বলিউডে অভিষেক হয় এই দুই তারকার। মিউজিক্যাল কমেডি ঘরানার সিনেমাটি মুক্তির পর সমালোচনামিশ্রিত প্রতিক্রিয়া পেলেও, নবাগত এই তারকাজুটি আলোচনায় ছিলেন শুরু থেকেই। আর এবার তাদের নাচের ভিডিও যেন সেই জল্পনাকে আরও উসকে দিল।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেম ও ক্যারিয়ারে সুবর্ণ সময় পূজার
প্রেম ও ক্যারিয়ারে সুবর্ণ সময় পূজার
যশের ‘টক্সিক’ মুক্তি আবারও পিছাল
যশের ‘টক্সিক’ মুক্তি আবারও পিছাল
শ্রমিক দিবসে ‘গতিজড়তা’ নিয়ে ফিরছে গানপোকা
শ্রমিক দিবসে ‘গতিজড়তা’ নিয়ে ফিরছে গানপোকা