• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চাকসু নির্বাচনে কর্মকর্তার সই ছাড়াই ৪০০ ব্যালট বাক্সে

চাকসু প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চাকসু নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার সই ছাড়া অন্তত ৪০০ ব্যালট বাক্সে জমা পড়েছে বলে অভিযোগ তুলেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের নির্বাচন পর্যবেক্ষক তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদে ৪০০টি ব্যালট পেপারে সই ছিল না। এটি অনিয়ম। ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষরের ঘর রয়েছে।’

ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ‘শুরুতে ব্যালটে সই করার নির্দেশনা ছিল না। অভিযোগ পাওয়ার পর ব্যালটে সই করা হচ্ছে। কেন্দ্রে প্রার্থীদের পোলিং এজেন্টরা ছিলেন। তাদের উপস্থিতিতে এসব ব্যালটে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। আমাদের দায়িত্বে থাকা কক্ষে ৫০টির মতো ব্যালট হতে পারে। অন্য কক্ষের বিষয়ে আমি জানি না।’

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদে ৮০ জন এবং প্রকৌশল অনুষদ কেন্দ্রে ১৬ জনের মতো ভোটার সইবিহীন ব্যালটে ভোট দিয়েছেন। সই ছাড়া ব্যালটের তালিকা করতে বলা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন