• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নেই লিটন দাস

স্পোর্টস ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পি.এম.
লিটন দাস-ছবি সংগৃহীত

এশিয়া কাপ চলাকালীন পাঁজরের চোটে পড়া লিটন দাস এখনও পুরোপুরি সেরে ওঠেননি। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজও খেলতে পারেননি বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও লিটন দাস খেলবেন না।

ওয়ানডেতে ব্যাট হাতে ফর্মেও নেই লিটন; সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ৭১ রান করেছেন। এছাড়া কাঁধের ইনজুরিতে ভুগছেন পারভেজ হোসেন ইমন, তাই তিনিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না। ফলে টিম ম্যানেজমেন্টকে ভরসা করতে হবে নাঈম শেখের ওপর।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ফরম্যাটের দুটি সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। 
 
আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়।

ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দল।  নতুন সূচি অনুযায়ী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার