• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ভাঙ্গুড়ায় শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবিতে মানববন্ধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় এমপিএভুক্ত শিক্ষক-কর্মচারী কমিটির আহবায়ক ও আজকের এই  মানববন্ধনের সভাপতি অধ্যাপক মাওলানা আলী আছগার এর সভাপতিত্বে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ এর সিনিয়র প্রভাষক মোঃ আমিরুল ইসলাম রতন এর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার সকল শিক্ষক-কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মাওলানা আলী আছগার, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ এর  অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী,মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাড়া,১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন এখন চরম মানবতায় কষ্টকর হয়ে উঠেছে। তাই সরকারের কাছে অবিলম্বে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪