• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

সারাক্ষণ ফোন চার্জে রাখার অভ্যাস কি ক্ষতিকর?

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আজকাল অনেকেই ফোন সারাক্ষণ চার্জে রাখেন। ঘুমাতে যাওয়ার আগে চার্জে দেওয়া, সকালে উঠেও চার্জে থাকাটা সাধারণ দৃশ্য। এমনকি চার্জে রেখেই সোশ্যাল মিডিয়া দেখা বা ভিডিও দেখার অভ্যাসও রয়েছে। কিন্তু এই অভ্যাস ফোনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

এতে সুবিধে মনে হলেও, আপনি হয়তো বুঝে উঠছেন না- এই অভ্যাসটি আপনার ফোনের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

চলুন দেখে নেওয়া যাক, সারাক্ষণ ফোন চার্জে রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে :

ব্যাটারির আয়ু কমে যায় : ফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি পূর্ণ চার্জে (১০০%) বেশি সময় থাকলে ভেতরে চাপ তৈরি হয়। বারবার এমন হলে ব্যাটারির স্বাস্থ্য নষ্ট হয় এবং সময়ের আগেই ব্যাটারির ক্ষমতা কমে যায়।

সমাধান- ফোনের চার্জ ২০% হলে চার্জে দিন এবং ৮০% হওয়া পর্যন্ত চার্জ করুন। এতে ব্যাটারি অনেকদিন ভালো থাকবে।

অতিরিক্ত গরম হয়ে যায় : চার্জে লাগিয়ে রেখে ফোন ব্যবহার করলে ব্যাটারি গরম হতে থাকে। এই ওভারহিট ডিভাইসের ভেতরের যন্ত্রাংশেও প্রভাব ফেলে। বিশেষ করে গেম খেলা বা ভিডিও দেখা অবস্থায় চার্জে থাকলে এই সমস্যা আরও বেশি হয়।

চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায় : যারা সারাক্ষণ ফোন চার্জে রাখেন, তারা লক্ষ করবেন- নতুন অবস্থায় ফোন ১ দিন চললেও, কিছুদিন পর মাত্র কয়েক ঘণ্টায় চার্জ শেষ হয়ে যায়। কারণ ব্যাটারি তার রিচার্জ ধারণক্ষমতা হারিয়ে ফেলে।

দুর্ঘটনার ঝুঁকি বাড়ে : চার্জিংয়ের সময় যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায় বা নিম্নমানের চার্জার ব্যবহার করা হয়, তাহলে শর্টসার্কিট, আগুন লাগা বা বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে।

আজকাল অনেক ফোনে ওভারচার্জ প্রোটেকশন থাকলেও, সেটা সবসময় নির্ভরযোগ্য না।

বিদ্যুতের অপচয় হয় : ফোন ফুল চার্জ হওয়ার পরও চার্জারে লাগিয়ে রাখলে, অল্প করে হলেও বিদ্যুৎ খরচ হয়। এতে বিদ্যুতের অপচয় হয়, যা পরিবেশের জন্যও ক্ষতিকর।

ফোন ধীরগতির হয়ে যায় : বেশি গরম বা ব্যাটারির উপর অতিরিক্ত চাপ থাকলে, ফোনের প্রসেসর ও সফটওয়্যার পারফরম্যান্স কমে যায়। ধীরে কাজ করে, হ্যাং হয়, এমনকি মাঝে মাঝে নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে।

কীভাবে সঠিকভাবে ফোন চার্জ করবেন?
২০% থেকে ৮০% চার্জ লেভেলের মধ্যে রাখুন

চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করাই ভালো

ভালো মানের চার্জার ব্যবহার করুন

রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন পুরো চার্জে দিয়ে রেখে ঘুমাবেন না

যদি চার্জে লাগিয়ে রাখতেই হয়, তাহলে চার্জ ফিনিশ হলে খুলে ফেলুন

ফোন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে- কিন্তু তার সঠিক যত্ন না নিলে একসময় সেটাই সমস্যা তৈরি করে। তাই স্মার্ট ব্যবহারকারী হিসেবে আপনিও যদি সারাক্ষণ ফোন চার্জে রাখেন, তাহলে এখনই বদল আনুন অভ্যাসে।

ফোন আমাদের জীবনের অংশ, কিন্তু সঠিক যত্ন না নিলে তা সমস্যা তৈরি করতে পারে। স্মার্ট ব্যবহার করুন-ফোনও থাকবে ভালো, আপনি নিজেও থাকবেন নিশ্চিন্ত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার