{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

সঠিক-মানসম্পন্ন সংবাদ উপস্থাপনায় সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনকৃত ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হয়ে সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। তিনি বলেন, “ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আধুনিক AI প্রযুক্তির সংযোজনে সংবাদ পরিবেশ দ্রুত পরিবর্তনশীল। চটকদার সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সাংবাদিকদের পাঠক ও দর্শকদের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপন করতে হবে। অপতথ্যের ভিড়ে আসল সংবাদ চিনে নেওয়ায় পাঠক ও দর্শকদের সহায়তা করা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা মিডিয়ার পরিবর্তনশীল বাস্তবতা, নাগরিক সাংবাদিকতার উত্থান এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এই সভায় আনোয়ার আলদীন আরও বলেন, ‘প্রযুক্তি যেমন সংবাদকে আরও দ্রুত ও সহজলভ্য করেছে, তেমনি এটি তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। ভবিষ্যতের সংবাদ হবে আরও বেশি ডেটা-নির্ভর ও দ্রুততর। তবে এখন অনুসন্ধান বা গবেষণা অনেক সহজ হয়েছে-অনলাইনে সামান্য অনুসন্ধানেই পাওয়া যায় দুনিয়ার তাবৎ তথ্য।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, কবি ও সাংবাদিক সারওয়ার ই আলম, সাংবাদিক আবদুল মুনিম জাহিদ ক্যারল এবং নিউজ প্রেজেন্টার রুপি আমিন।

অনুষ্ঠানে আনোয়ার আল দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

এ সময় ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েসসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, ‘বর্তমানে মিডিয়ায় নতুন এক বিবর্তন চলছে। অনেক সময় দেখা যায়, প্রচলিত সংবাদমাধ্যমকে ছাড়িয়ে প্রভাব বিস্তার করছে কোনো নাগরিকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ইনফ্লুয়েন্সাররা তৈরি করছেন সংবাদ, আর সেই সোশ্যাল পোস্ট থেকেই জন্ম নিচ্ছে সবচেয়ে আলোচিত খবর। তবে উচ্চমানসম্পন্ন ও অনুসন্ধানভিত্তিক সংবাদ সবসময়ই পাঠকের আস্থা অর্জন করবে।’

তিনি আরও বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা এওয়ার্ডজয়ী সাংবাদিক আনোয়ার আলদীনকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত। তথ্যনির্ভর এই আলোচনায় অংশ নিয়ে আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি।’

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “আমরা বাংলাদেশের শীর্ষ সাংবাদিকদের সম্মান জানাতে চাই, তবে সেটি গতানুগতিকতার বাইরে, শিক্ষণীয় ও প্রাসঙ্গিকভাবে হওয়া উচিত।”

সভায় ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত
মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের
পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক
পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক
ছবি: সংগৃহীত
ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড