• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী বরিশাল

স্পোর্টস ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
তামিম ইকবাল খান-ছবি সংগৃহীত

বিপিএলে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি গঠনের পরিকল্পনা করছে তারা। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নির্ধারিত মানদণ্ড পূরণকারী পাঁচটি প্রতিষ্ঠানকে মালিকানা দেওয়া হবে।

আলোচনায় আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুরুতে শোনা গিয়েছিল, আসন্ন আসরে দলটি না-ও থাকতে পারে। তবে কিছু নিয়মে পরিবর্তন এলে বিপিএলে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে তামিম ইকবালের খেলা নিয়েও আশাবাদী বরিশালের মালিক মিজানুর রহমান। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমি মনে করি না এমন কোনো বিষয় আছে যে তামিম বিপিএলে খেলবে না। সে স্বাভাবিক খেলার কথাই বলেছিল। বিপিএল হলে আমি তাকে খেলার অনুরোধ করব এবং আমার বিশ্বাস, বরিশাল খেললে সেও খেলবে।’

সময় স্বল্পতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকে, তবুও প্রয়োজনীয় তহবিল জোগাড় ও প্রস্তুতির জন্য সময় লাগবে। এক-দেড় মাসে ২৪ ঘণ্টা কাজ করলেও সব প্রস্তুতি সম্পন্ন করা কঠিন। তাই আমি ভিন্ন একটি সময়সূচির জন্য অনুরোধ করেছি। এখন দেখা যাক, তারা কী সিদ্ধান্ত নেয়।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া