• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নতুন পরিচয়ে আসছেন ফারিণ

বিনোদন প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পি.এম.
তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। নাটক, ওয়েব ফিল্ম ও কলকাতার সিনেমায় অভিনয়ের পর সম্প্রতি অভিষেক হয়েছে ঢাকাই চলচ্চিত্রেও। এবার অভিনয়ের পাশাপাশি নতুন ভূমিকায় আসতে যাচ্ছেন তিনি- প্রযোজক হিসেবে।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে ফারিণ লেখেন, “আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?” এরপর ভক্তরা মন্তব্যে নানা নাম প্রস্তাব করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারিণ লেখেন, “অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।”

পরবর্তীতে গণমাধ্যমে তিনি জানান, নিজের ভাবনা ও সৃজনশীলতা বাস্তবে রূপ দিতে প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছেন।

ফারিণ বলেন, “ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।”

তিনি আরও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া একটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমেই যাত্রা শুরু করবে এই প্রযোজনা প্রতিষ্ঠান। গানটির সুর ও সংগীত করেছেন জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, যিনি এর আগে ফারিণের সঙ্গেও কাজ করেছেন।

প্রথমে মিউজিক ভিডিও দিয়েই যাত্রা শুরু করলেও, ভবিষ্যতে নিয়মিত প্রযোজনায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ফারিণ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ