• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

স্পোর্টস ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার গুঞ্জন উঠেছে, আইপিএলকেও বিদায় জানাতে পারেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সঙ্গে যুক্ত একটি সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হননি কোহলি। তাতেই তার আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

কোহলি নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে তিনি একাধিক বার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ক্রীড়া ওয়েবসাইট ‘রেভ স্পোর্টস’-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ২০২৬ আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিকবার চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাদের। কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তার অবসরের জল্পনা।

২০২৬ সালের আইপিএলেও সংস্থাটি কোহলিকে তাদের প্রচারের প্রধান মুখ করতে চায়। কিন্তু রাজি হচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক। তিনি তার মুখ বেঙ্গালুরুর প্রচারেও আর ব্যবহার করতে দিতে চান না বলে শোনা যাচ্ছে। গত মৌসুমের আগে কোহলিকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। শেষে অধিনায়ক করা হয় রজত পতিদারকে। তার নেতৃত্বেই গতবার প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হন কোহলি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার