{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

   ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

‘সমন্বিত উদ্যোগ ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় শিশুপার্কে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া দিয়ে কলা-কৌশল শিখিয়ে দেয়।

এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাড: শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নেত্রকোনায় নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে সেমিনার
ছবি: সংগৃহীত
গৌরীপুরে গ্রামীণ সড়ক পরিকল্পনায় তথ্য যাচাইকরণ কর্মশালা
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী