• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আলহামদুলিল্লাহ, জীবনের সেরা দিন: মক্কা থেকে ফারহান

বিনোদন ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ফারহান-ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান ব্যস্ত অভিনয়জীবনের ফাঁকে ওমরাহ পালন করতে বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি সেখানে থেকে ভক্তদের জন্য আবেগঘন বার্তা জানিয়েছেন।

গত শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফারহান একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাকে কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।”

ভিডিওতে অভিনেতা বলেন, “আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার এখানে আসা। কাবা শরীফের সামনে প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদে চুমু দিতে পেরেছি; যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, আলহামদুলিল্লাহ।”

তিনি আরও বলেন, “আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

ভিডিওটি প্রকাশ হতেই ভক্তরা তাকে শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিয়েছেন। জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ