উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত এ অভিযানের তথ্য শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে আটকরা হলেন-মো. রুবেল (৩৮), মো. নাসিম মাহমুদ (৩৫), আব্দুল কুদ্দুস (২৭), মো. আবদুর রহমান নিপু, জালাল উদ্দিন ভুইয়া জুয়েল (৪০), মো. সম্পদ মিয়া (২৮), মো. সাইফুল ইসলাম (২০), মো. মেহেদী (১৯), মো. আ. মোমিন (৩২), মো. জয়নাল আবেদীন (৩০), মো. ইউসুফ (২৬), মো. শামীম (২১), মো. শাহিন উদ্দিন ফরহাদ (৩০), মো. ইনচান (২৫), মোসলিম (৩৫), রনি বেপারী (২০), মো. আজাদ (২৮), আব্দুল মজিদ (২০), মো. রুবেল (৩০) এবং স্বপন দাস (৪৫)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য