• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘বাহুবলী থ্রি’ কী চমক নিয়ে আসছে?

বিনোদন ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছে। তৃতীয় কিস্তি হিসেবে নয়, বরং প্রথম দুই ছবি একত্রিত করে বড় পর্দায় নতুন সংস্করণে উপস্থাপন করছেন পরিচালক এস.এস. রাজামৌলি।

নির্মাতারা এই উদ্যোগ নিয়েছেন সিরিজের ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে। প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, নতুন সংস্করণটির দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। প্রথম ছবির গল্প শুরুতে দেখানো হবে, বিরতির পর চলবে দ্বিতীয় কিস্তির কাহিনি। দুই ছবিকে একত্রে দেখার সুযোগ মিলবে, তবে গল্পের প্রবাহ আগের মতোই থাকবে।

নতুন সংস্করণে এমন কিছু দৃশ্যও থাকতে পারে, যা আগে সিনেমা হলে দেখানো হয়নি। রাজামৌলি শুটিংয়ের সময় ১১ ঘণ্টারও বেশি ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেক অংশ পূর্বে বাদ যায়। এবার দর্শক দেখতে পাবেন সেই অদেখা মুহূর্তগুলো।

প্রযোজক শোবু জানান, “এতে তৃতীয় পর্বের কোনো ইঙ্গিত নেই। তবে ভবিষ্যতে এই জগত নিয়ে আরও গল্প হতে পারে। এটি শুধুই পুনঃমুক্তির উদ্যোগ।”

‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫ সালে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। সিক্যুয়েল ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ২০১৭ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ১,৮০০ কোটি রুপি আয় করেছিল। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।

মুক্তির আগে নেটফ্লিক্স থেকে আগের দুই পর্ব সরিয়ে নেওয়া হয়েছে, যাতে দর্শক হলে গিয়ে এই মহাকাব্যিক গল্পের অভিজ্ঞতা নিতে পারেন। নতুন সংস্করণটি ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ