• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০২:২৯ পি.এম.
আব্দুল হামিদ-ছবি সংগৃহীত
আব্দুল হামিদ-ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় এক জুলাইযোদ্ধা আব্দুল হামিদ (৪৫) মারা গেছেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (২২ সেপ্টেম্বর) মারা গেলেও সম্প্রতি মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কোহিনুর আক্তার। 

হামিদের পারিবারিক সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন। 

হামিদের স্ত্রী কোহিনুর আক্তার বলেন, কারাগারে থাকা অবস্থায় হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন। সে গত ২২ সেপ্টেম্বর মারা যায়। তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে দুবাইয়ের আবুধাবি দূতাবাস থেকে কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েকদফা যোগাযোগ করা হয়েছে। 
 
তিনি আরও বলেন, কারাগারে থাকা অন্য বন্দিরাই প্রথমে পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আমরা দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দূতাবাস ইতোমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ প্রতিবেদন ও মৃত্যু সনদ পাওয়া সাপেক্ষে মৃতদেহ যথা শিগগিরই সম্ভব দেশে পাঠানো হবে এবং পরবর্তী অগ্রগতিসমূহ যথাসময়ে পরিবারকে জানানো হবে। 

উল্লেখ্য, জুলাই আন্দোলনে অংশ নেওয়া আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি এখনও আমিরাতের কারাগারে বন্দি রয়েছেন।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা
কাতারে নতুন অভিবাসন ও ভিসা নিয়মে গ্রেস পিরিয়ড কমিয়ে জরিমানা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
আকামা ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে প্রবাসীদের ভিড়ের একটি দৃশ্য (ফাইল ছবি)
আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশেষ সুযোগ