• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ৮ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শহিদুল আলম বাংলাদেশের অবিচল মানবিক চেতনার উজ্জ্বল প্রতীক।

বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ দাবি জানান তিনি।

ইসরাইলি সেনাদের হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন ইসরাইলি বাহিনী তা আটক করেছে এবং তারা এখন ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত অবস্থায় আছেন।

তিনি আরো লেখেন, হাসিনা সরকারের আমলে কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাঁকে এই দুঃসময় পার হতে সহায়তা করবে।

প্রেস সচিব আরও লেখেন, শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিও। এটি কেবল এক মানবিক বিপর্যয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নৈতিক পরীক্ষাও।

সবশেষে তিনি শহিদুল ও তার সঙ্গীদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ