• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুহুরীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ফেনী প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিএইচপি কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

আটককৃতরা হলো- ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নুরে আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপ ড্রাইভার মো. রাসেল (২৩) এবং আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত (২৫)।

ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতির চেষ্টা বেড়ে গেছে। এসব ঘটনায় জড়িতদের ধরতে হাইওয়ে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নবাবগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি
জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি
ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ
ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ