• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

রাজশাহী প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ০২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা—এ কথা আবারও স্মরণ করিয়ে দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে নিরলসভাবে কাজ করতে হবে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান সময়ে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। তাই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সবসময় আধুনিক ও হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ, যে পেশার মূলমন্ত্র হলো- সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে।”

এর আগে অনুষ্ঠানে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

এবারের কুচকাওয়াজে মোট ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশগ্রহণ করেন, যার মধ্যে পাঁচজন নারী সদস্য ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমান, জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
নিলামে হত্যা মামলার আসামির গরু বিক্রি করলেন বিএনপি নেতা
নিলামে হত্যা মামলার আসামির গরু বিক্রি করলেন বিএনপি নেতা