• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল যুবদলের নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পি.এম.
সংসদে হাসনাত আবদুল্লাহ। সংসদে হাসনাত আবদুল্লাহ।ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ উত্থাপনের পর আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ এ মন্তব্য করেন। 

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে  তিনি বলেন, বিসিবি এখন আর আগের অবস্থায় নেই; এটি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের মধ্যে আনা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে স্বায়ত্তশাসিত না করা হলে সেটিও একই ধরনের প্রভাবের মধ্যে পড়তে পারে।

প্রস্তাবিত আইনের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, মানবাধিকার কমিশনের ওপর নির্ভর করেই কিছু বিষয়ে মূল্যায়ন ও নিরীক্ষণের বিষয় আসবে। কিন্তু কমিশন যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে, তাহলে এসব কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে জনআস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়। সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানকে এ কমিটির সভাপতি করা হয়েছে। পাশাপাশি কমিটিতে বিএনপি নেতাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে– এ বিষয়টিও আলোচনায় আসে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেধা পাচার হয়ে যাচ্ছে: তাহসিনা রুশদীর
মেধা পাচার হয়ে যাচ্ছে: তাহসিনা রুশদীর
তারেক রহমানের নেতৃত্বে দেশ সাফল্যের শিখরে উঠবে: শামসুজ্জামান দুদু
তারেক রহমানের নেতৃত্বে দেশ সাফল্যের শিখরে উঠবে: শামসুজ্জামান দুদু
প্রস্তাবিত বাজেট দেশকে পরনির্ভরশীল করার মহাপ্রকল্প: মামুনুল হক
প্রস্তাবিত বাজেট দেশকে পরনির্ভরশীল করার মহাপ্রকল্প: মামুনুল হক