• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ৪ মাস পর আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের ক্যান্সারে আক্রান্ত হৃদয়ের পাশে ক্রীড়া মন্ত্রণালয় ডিএসসিসির অভিযানে উচ্ছেদ অবৈধ নার্সারি ও দোকান জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম

চন্ডিপুরে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি সড়কের কাজে তিন নম্বর পচা ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
 
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি দীর্ঘ ছুটিতে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে না থাকার সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইটভাটা থেকে পরিত্যক্ত রাবিশযুক্ত নিম্নমানের ইটের খোয়া দিয়ে (WBM) রাস্তার কাজ করছে বলে অভিযোগ ওঠে।
 
বুধবার (১৯ মার্চ ) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাজে অত্যন্ত নিম্নমানের তিন নম্বর পচা ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। সেখানে এলজিইডির কোনো কর্মকর্তা বা কর্মচারীকেও উপস্থিত থাকতে দেখা যায়নি।
 
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার মালেক ও মৃদুল নিম্নমানের তিন নম্বর ইটের পচা খোয়া ও পিকেট দিয়ে রাস্তার রেইজিং কাজ করেন। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে জনমনে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 
এলাকাবাসীর অভিযোগ, সড়কের পর্যাপ্ত প্যালাসেডিং করা হয়নি, সোল্ডার ১ মিটার রাখা হয়নি এবং স্লোপের কাজও করা হয়নি। এছাড়া মাঝখানে এলাকাবাসী কাজ বন্ধ করে দিলেও পরে আবার একইভাবে কাজ শুরু করা হয়েছে।
 
তারা আরও অভিযোগ করেন, ঈদের ছুটির মধ্যে কোনো প্রকৌশলী ছাড়াই কাজ করা হয়েছে এবং দায়িত্বরত ইঞ্জিনিয়ার নিয়মিত তদারকি করেন না। ফলে দায়িত্বহীনতার কারণে কাজে নানা অনিয়ম হচ্ছে।
 
স্থানীয়দের দাবি, প্রকল্প অনুযায়ী আরও ৩০-৪০ মিটার রাস্তা নির্মাণের কথা ছিল। এ জন্য কিছু গাছপালাও কেটে ফেলা হয়েছে। কিন্তু সেই অংশের কাজ এখনো শুরু হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
 
এলাকাবাসী নিম্নমানের পচা খোয়া অপসারণ করে ল্যাব টেস্টের মাধ্যমে মান যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং শিডিউল ও এস্টিমেট অনুযায়ী কাজ সম্পন্ন করতে নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
 
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই চেয়ারে বসে আমি বক্তব্য দিতে বাধ্য নই। তাছাড়া বক্তব্য দেওয়ার জন্য আমি এই চেয়ারে বসিনি।
 
তবে এলজিইডির ল্যাব টেকনিশিয়ান রাস্তার নির্মাণসামগ্রী পরীক্ষা করবেন এবং পরীক্ষার ফল ভালো হলে কাজ চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
ভিওডি বাংলা/ইমন মিয়া/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩৫০০ টাকায়
৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩৫০০ টাকায়
ছবি: সংগৃহীত
৯০০ পিস ইয়াবাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
ছবি: সংগৃহীত
চীনের অর্থনৈতিক করিডোর ইতিবাচকভাবে বিবেচনায়: হুমায়ুন কবির