• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিসিবিতে নতুন পরিচালক রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পি.এম.
রুবাবা দৌলা-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন পরিবর্তন এসেছে। নির্বাচনের পর গতকালই সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হওয়ার পর পরিচালনা পর্ষদে নতুন পরিচালক মনোনীত করা হয়েছে।

বিসিবিতে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুইজন পরিচালক মনোনয়ন দেয়। এনএসসি থেকে প্রথমে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে মনোনীত করা হয়েছিল। কিন্তু ইশফাক আহসানের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে প্রত্যাহার করা হয়। এরপর এনএসসি নতুন করে রুবাবা দৌলাকে পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে।

রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানগুলোতে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। বিসিবিতে যোগদানের পর তিনি নারী বিভাগের দায়িত্ব নেবার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া