• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে ঢাকায় হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক    ৬ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পি.এম.
ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।

লন্ডন থেকে বিমানে ঢাকায় নেমেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি। পরে সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে যোগ দেন।

বিকালেই জাতীয় দলের অনুশীলনে নামার কথা আছে এই লেস্টার সিটি ডিফেন্ডারের। আগের দিনই দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছিলেন,

“হামজা কাল সকালেই (সোমবার) ঢাকায় আসছে। সবকিছু ঠিক থাকলে সে আমাদের সঙ্গে তিনটি অনুশীলন সেশন করবে।”

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ ম্যাচের আগে অনুশীলনের সুযোগ পাচ্ছে দলটির মাত্র তিনটি সেশন।

হামজার ক্লাব লেস্টার সিটি শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় পায়। তবে ওই ম্যাচে মাঠে নামেননি বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

অন্যদিকে, কানাডা প্রবাসী শমিত সোমকে বাংলাদেশ কোচ কাবরেরা পাবেন মঙ্গলবার। তার ক্লাব কাভালরি এফসি সোমবার ভোরে (বাংলাদেশ সময়) কানাডা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলবে। খেলা শেষে তিনি রওনা দেবেন ঢাকার উদ্দেশে।

জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচ শেষে বাংলাদেশ দল রওনা দেবে হংকংয়ের উদ্দেশে। দুই দলের ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকংয়ে, ১৪ অক্টোবর।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার