• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল

বিনোদন ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পি.এম.
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর- পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম-ছবি সংগৃহীত

কণ্ঠের জাদু দিয়ে লাখো ভক্তের হৃদয় জয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তবে শৈশবে তার স্বপ্ন ছিল বড় মানের ক্রিকেটার হওয়ার। পরবর্তীতে গানকে পেশা হিসেবে বেছে নেন এবং বাংলা গানের যুবরাজ হিসেবে পরিচিতি লাভ করেন। আসিফের শৈশবের সঙ্গে অনেক মিল রয়েছে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের।

আতিফ আসলামও বড় হয়ে পাকিস্তানের তারকা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগও পেয়েছিলেন। তবে বাবা-মায়ের ইচ্ছা ছিল ছেলে ডাক্তার হোক। ক্রিকেট ছাড়লেও গান এবং খেলাধুলার প্রতি ভালোবাসা তাকে সঙ্গী করেছিল। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংও গেয়েছেন তিনি।

আসিফ আকবরেরও শৈশবের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। বড় তারকার ক্রিকেটার হওয়ার জন্য ঢাকা লীগে রেজিস্ট্রেশনও করেছিলেন। তবে এসএসসি পরীক্ষার কারণে খেলার সুযোগ হয়নি। তারপরও ক্রিকেট সবসময় তার মনে বিশেষ স্থান পেয়েছে। 

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ’ গানটি আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ জাতীয় দলের আবহসংগীত হিসেবে এটি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে আইকনিক গান হিসেবে খ্যাতি পায়।

আসিফ এখনো সময় পেলেই কৈশোরের স্মৃতিতে ফিরে যান। মাঠে বসে খেলা দেখা ও দেশের খেলাধুলার খবর রাখার মাধ্যমে তিনি ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ