• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজামুখী কর্মীদের আটকের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

ক্যাম্পাস প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় আক্রমণ ও অধিকারকর্মীদের আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে ইউনিভার্সিটি টিচার্স লিংক এই মানববন্ধন হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনে গাজাবাসী ক্ষুধায় মারা যাচ্ছে। অথচ মুসলিম বিশ্ব দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
 
গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনায় ফিলিস্তিনের অস্তিত্বের উল্লেখ না থাকায়, এই পরিকল্পনাকে একপেশে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
 
তারা বলেন, সুমুদ ফ্লোটিলা থেকে অধিকার কর্মীদের আটক করে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণিত নজির স্থাপন করেছে ইসরাইল। ফিলিস্তিনদের অধিকার নিশ্চিত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সমস্যা সমাধান হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা সচেতনতায় হেলমেট পরে জবিতে ২ শিক্ষার্থী
নিরাপত্তা সচেতনতায় হেলমেট পরে জবিতে ২ শিক্ষার্থী
দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা গুরুত্বপূর্ণ: ঢাবি ভিসি
দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা গুরুত্বপূর্ণ: ঢাবি ভিসি
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু