• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু

জবি প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এ.এম.
জবি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছাত্রদলের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, ক্যাম্পাস সংলগ্ন এক হোটেলে খাবার খেতে গিয়ে হাসিবুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানা গেছে।

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

তার মৃত্যুতে ছাত্রদল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। 

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা সচেতনতায় হেলমেট পরে জবিতে ২ শিক্ষার্থী
নিরাপত্তা সচেতনতায় হেলমেট পরে জবিতে ২ শিক্ষার্থী
দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা গুরুত্বপূর্ণ: ঢাবি ভিসি
দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা গুরুত্বপূর্ণ: ঢাবি ভিসি
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু