• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পি.এম.
ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার দক্ষিণ আফ্রিকার। সংগৃহীত ছবি

মাত্র ৬৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার মেয়েরা! নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২০.৪ ওভার টিকল তাদের ইনিংস। রান তাড়ায় মাত্র ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় ইংল্যান্ড।

আজ (শুক্রবার) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভেঙে পড়ে প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারেই আউট হন অধিনায়ক লরা উলভার্ট। দলীয় অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন আরও ৬ ব্যাটার। একমাত্র ব্যতিক্রম ছিলেন সিনালো জাফটা, যিনি করেন সর্বোচ্চ ২২ রান। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

আউট দক্ষিণ আফ্রিকার আরও এক ব্যাটার।

ফলে ২০.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। নারী বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বনিম্ন ওভার খেলার পরিসংখ্যান। এর আগে ১৯৯৭ সালে পাকিস্তান ১৩.৪ ওভারে ২৭ রানে গুটিয়ে গিয়েছিল।

ইংল্যান্ডের বোলারদের দাপটে ধস নামে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে। বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ নেন ৩ উইকেট, আর ২টি করে উইকেট শিকার করেন ন্যাট শাইভার-ব্রান্ট, সোফি এক্লেস্টন ও চার্লি ডিন।

ইংল্যান্ড টিম।

রান তাড়ায় ইংলিশ ব্যাটাররা ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। অ্যামি জোন্স অপরাজিত ৪০ এবং ট্যামি বিউমন্ট ২১ রান করে দলকে ১০ উইকেটের বড় জয়ে পৌঁছে দেন।

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি ইংল্যান্ডের সপ্তম জয়। দুই দলের লড়াইয়ে সম্মিলিত ১৪২ রান—যা তাদের মধ্যকার সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার