• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৭ বছর পর মুক্তি পেলেন আব্দুস সালাম পিন্টু

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পি.এম.

গাজীপুর প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ১১টা ৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম পিন্টু বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা স্বৈরাচারকে উৎখাত করেছে, ওই চেতনা ধারণ করে তারেক জিয়ার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়।

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুস সালাম পিন্টু। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত