• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি    ৮ মে ২০২৬, ১২:৩৯ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিতে রাজু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। রাজু রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় রেশমি আক্তার নামের এক শিশুর চোখ গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় রাজু নামে একজন নিহত হয়েছেন।

তার বাড়ি রাউজানে। দুইদিন আগে রৌফাবাদে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। কেন তাকে হত্যা করা হয়েছে তার জানার চেষ্টা করা হচ্ছে। 

তিনি আরো বলেন, রেশমি আক্তার নামের এক শিশু দোকানে যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়ে চোখে গুলিবিদ্ধ হয়েছে।

তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজু এলাকায় ‘বিন্দু মাসীর ছেলে’ নামে পরিচিত ছিলেন। তিনি কদলপুরের একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাছির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজুর সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফিশিং ট্রলারে আগুন, প্রকৌশলীসহ দগ্ধ ৬
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ