• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পি.এম.
রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন। 

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কি কারণে আগুন ধরেছে, সেটি এখনো জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। 

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কাজ করা  কামাল বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত