• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৭:২৪ পি.এম.
বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ জুন বিইউপির সিনেট হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুব বলেন, বিইউপি বয়সে নবীন হলেও তার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, যা বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে।

এছাড়া সভায় বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান ২০২৫-২০২৬ অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লক্ষ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট ও ২০২৬-২০২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লক্ষ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারার-এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন।

১৮তম বার্ষিক সিনেট সভায় সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব,  সশস্ত্রবাহিনী এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
ঢাবির অগ্রযাত্রা গতিশীল করতে অ্যালামনাইদের সম্পৃক্ততা অপরিহার্য: দুদু
এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন। ছবি: ভিওডি বাংলা
এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন মাহ্দী আমিন