• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

শিশুদের জন্য বিভিন্ন মসজিদে চকলেটের ব্যবস্থা করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কোমলমতি শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। তারা রাজধানীর বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন।

জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহ দপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা এম এ তাইফুল হকের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ অনেকেই সম্পৃক্ত বলে জানা গেছে।

ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।
 
এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।

ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেয়ার পরিকল্পনা ছাত্রদলের আছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নাসির।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন