• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির

ময়মনসিংহ প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পি.এম.
ময়মনসিংহে বিএনপির এক সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ও তারেক রহমান ভিক্ষা করে আনা জাকাতের টাকায় নয়, বরং আত্মমর্যাদার সঙ্গে উপার্জিত অর্থ দিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী করতে চায়। আগামীতে বিএনপি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে ১৮ মাসের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থান করবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হতো। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশি দান ও জাকাত ফিরিয়ে দিয়ে বলেছিলেন, “করুণা নয়, কাজ দিন।” বিএনপির নীতি হলো আত্মমর্যাদার সঙ্গে উপার্জন।

তিনি দাবি করেন, অভিজ্ঞতা ও সাফল্যের কারণে বিএনপি সবসময় জনগণের আস্থার শীর্ষে থেকেছে। তাই আসন্ন নির্বাচনেও জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরফি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?