• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ডার্বি হারের পর নতুন ধাক্কা রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পি.এম.
ডার্বি হারের পর হতাশ রিয়াল মাদ্রিদ। সংগৃহীত ছবি

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেট্রোপলিতানোতে ডার্বি হারের পর আরও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। দলের অধিনায়ক ও নির্ভরযোগ্য ডিফেন্ডার দানি কারভাহাল ইনজুরিতে পড়েছেন। মাংসপেশির চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

শনিবার ৫-২ তে বিধ্বস্ত হওয়ার ম্যাচে রিয়াল ৩-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৫৯ মিনিটে কোচ জাবি আলোনসো কারভাহালকে বদলি করে তুলেন। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ ভঙ্গি চোখে পড়ে সবার। পরে মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট লেগেছে। 

রোববার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ কারভাহালের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে। তবে কবে ফিরবেন তা নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর। সাধারণত এ ধরনের চোট কাটিয়ে ফিরতে প্রায় এক মাস সময় লাগে।

এরই মধ্যে ডান পাশের আরও এক মূল খেলোয়াড় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আগেই ইনজুরিতে পড়েছেন। ফলে একইসঙ্গে দুই ডানপাশের ডিফেন্ডারকে হারিয়ে বড় সমস্যায় পড়তে যাচ্ছে কোচ আলোনসোর দল। আগামী কয়েক সপ্তাহে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় রিয়ালকে বিকল্প খুঁজতে হবে।

ডার্বি হারের ধকলের সঙ্গে কারভাহালের ইনজুরি নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করল রিয়াল মাদ্রিদের সামনে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার