• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪ চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ হাম ও উপসর্গে দেশে আরো ১০ শিশুর মৃত্যু

পূজা ও উৎসবে ছয়দিনের ছুটিতে যাচ্ছে ইবি

ইবি প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষী পূজা উদযাপন উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সরকারি বিধি মোতাবেক ছয়দিন বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। 

তবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সুবিধার্থে পূজার আগে ২ দিন এবং পরে ৩ দিন বিভাগসমূহে পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে পূজার পর বাড়তি ৩ দিন পরীক্ষা না নিতে অনুরোধ করা হয়। 

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সাক্ষরিত অফিস আদেশে ২৮ ও ২৯ সেপ্টেম্বর পরীক্ষা না নিতেও নির্দেশনা দিয়েছিলেন।

গত ১৩ সেপ্টেম্বরে জারি করা অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৮ এবং ২৯ সেপ্টেম্বর বিভাগের পরীক্ষাসমূহ না নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এদিকে আজ পুনরায় বিভাগসমূহে আগামী ৬ হতে ৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা না নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছিল। সেই মোতাবেক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যালেন্ডারের বাহিরে বিভাগ সমূহে কয়েকদিন পরীক্ষা না নেওয়ার অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর
বাকৃবিতে ছাত্রদলের প্রচারণা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর
জাবিতে আন্দোলন স্থগিত, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম
জাবিতে আন্দোলন স্থগিত, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম