• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

   ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পি.এম.

আদালত প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং ঢাকা ৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ এবং তার স্ত্রী ফারহানা সাঈদসহ পরিবারের চার সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন।

এছাড়াও তাদের পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। দুদক তদন্তে জানতে পারে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে জানায় দুদক।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন
জাহাজবাড়িতে ৯ হত্যা শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন