• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কুমারখালীতে বিনামূল্যে দুই হাজার মানুষ পেলো চক্ষু চিকিৎসা

কুষ্টিয়া প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতালেরের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প করা হয়েছে। খুলনা বি,এন,এস ,বি আই হসপিটালের সহযোগিতায়।

রোববার (২৮ সেপ্টেম্বর) তহিরন নেছা হাসপাতালে দিনব্যাপী এ ক্যাম্পে ২ হাজার দুস্থ অসহায় চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা ও শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

চিকিৎসা সেবা  নিতে সকাল থেকেই তহিরন নেছা হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা।

এ সময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ।

পরবর্তীতে বাছাইকৃত চক্ষু রোগীদেরকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের জন্য নেওয়া হয় এবং অপারেশন শেষে ফিরিয়ে আনা হবে।

তহিরন নেছা চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম বলেন, রোগীদের চিকিৎসা সেবায় ১২ জন চক্ষু চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪