• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পি.এম.
আনান সিদ্দিকা। সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে এ বছর যাবে ‘বাড়ির নাম শাহানা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (বিএফএফএস) তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

এবার অস্কারে পাঠানোর জন্য পাঁচটি ছবি জমা পড়ে—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে ২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া ছবিগুলোর স্ক্রিনিং শেষে যাচাই-বাছাই করে ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্ত করা হয়।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন লীসা গাজী। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। অন্যান্য চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা ও কামরুন্নাহার মুন্নী। ছবিটি মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর।

দেশে মুক্তির আগে থেকেই ছবিটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। এবার অপেক্ষা অস্কার যাত্রায় কেমন সাড়া মেলে তা দেখার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ