• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”

বিনোদন ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পি.এম.
অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স। সংগৃহীত ছবি

স্পেনের মর্যাদাপূর্ণ সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ইসরায়েল–ফিলিস্তিন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স। তিনি গাজায় চলমান পরিস্থিতিকে সরাসরি ‘গণহত্যা’ বলে অভিহিত করেন এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ করেন।

২৬ সেপ্টেম্বর নতুন ছবি ‘ডাই মাই লাভ’ প্রদর্শন ও সম্মানজনক ডোনোস্তিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করতে উৎসবে যোগ দেন লরেন্স। সংবাদ সম্মেলনে আয়োজকরা বারবার প্রশ্ন ঠেকানোর চেষ্টা করলেও শেষদিকে খোলামেলা মত দেন তিনি।

অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স।

লরেন্স বলেন, “আমি আতঙ্কিত। যা ঘটছে নিছক গণহত্যা—এটি ভয়াবহ এবং অগ্রহণযোগ্য। আমার এবং সবার সন্তানদের জন্য আমি চিন্তিত।”

আমেরিকার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বিভক্তি ও অবমাননা তরুণ ভোটারদের কাছে এখন স্বাভাবিক হয়ে উঠছে। রাজনীতিবিদদের মিথ্যাচার মানুষকে রাজনীতির প্রতি উদাসীন করে তুলছে।

তিনি সতর্ক করেন, “পৃথিবীর এক প্রান্তের ঘটনায় চোখ বন্ধ করলে খুব দ্রুতই সেটি আপনার কাছেও চলে আসবে।” তবে তিনি এটিও মনে করিয়ে দেন যে, রাজনৈতিক সমস্যার সমাধান শিল্পীদের দায়িত্ব নয়। “আমরা চাই পরিবর্তন আসুক, কিন্তু সমাধান করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের।”

অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স।

শিল্প-সংস্কৃতির গুরুত্ব প্রসঙ্গে লরেন্স বলেন, “আমেরিকায় মতপ্রকাশ ও শিল্পের স্বাধীনতা হুমকির মুখে। তাই চলচ্চিত্র উৎসবগুলো এখন আরও জরুরি—এখানে আমরা একে অপরের গল্প শুনতে, শিখতে ও সহমর্মিতা গড়ে তুলতে পারি।”

সেদিন রাতে ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় লরেন্স অভিনীত ‘ডাই মাই লাভ’ ছবির। এতে তিনি অভিনয় করেছেন গ্রেস চরিত্রে, সদ্য মা হওয়া এক নারী, যিনি স্বামীর কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। ছবিটি মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ছয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল।

ভ্যারাইটির সমালোচক ওউইন গ্লেইবারম্যান ছবিতে লরেন্সের অভিনয়কে “বিস্ফোরক অথচ আবেগে দমিয়ে রাখা” বলে প্রশংসা করেন। তার মতে, লরেন্সের উপস্থিতি, শক্তি এবং রাগের বিস্ফোরণ প্রতিটি দৃশ্যে স্পষ্ট।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ