• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীর আগুন মুখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

   ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পি.এম.

মো.কাওছার আহম্মেদ

নিয়ম লঙ্ঘন করে বিনা অনুমতিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুন মুখা নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। একইসঙ্গে অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এই জরিমানা করেন।  দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন পাশর্বর্তী গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে উপজেলার আগুনমুখা নদীতে ড্রেজার দিয়ে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করছেন এমন তথ্যের ভিত্তিতে রোববার কোস্টগার্ড রাঙ্গাবালী আউট পোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন মা-বাবার দোয়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। 

জানা যায়, স্থানীয় চক্রটি গলাচিপা থেকে ওই ড্রেজারটি এনে আগুনমুখা নদী থেকে বালু উত্তোলন করছিল। তাদের যোগসাজশেই নদী থেকে বালু তোলা হচ্ছিল। এর বিনিময় চক্রটিকে কমিশন দেওয়া হতো বলে সূত্রে  জানা গেছে।    

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মুচলেকা রেখে আটক ব্যক্তি এবং ড্রেজার ছেড়ে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে বিশেষ টাস্কফোর্সের সুপারিশ
পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে বিশেষ টাস্কফোর্সের সুপারিশ
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান